ঝাড়ু হাতে মেয়র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহর পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে নিলেন নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ। গতকাল সকালে নীলফামারী শহরের চৌরঙ্গী মোড়ে ‘পরিবর্তন চাই’ সংগঠনের ব্যানারে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে ঝাড়ু হাতে নিয়ে মেয়র কর্মসূচির উদ্বোধন করেন। কর্মসূচির স্লোগান ছিল ‘দেশটিকে পরিষ্কার করি’। এ সময় মেয়র বলেন, পৌর এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা তাঁর দায়িত্ব। আজ সারা দেশে একযোগে এই কর্মসূচি পালনের কথা থাকলেও হরতাল থাকায় শুধু নীলফামারীতে তা পালন করা হয়েছে।