টানা বৃষ্টিতে পটুয়াখালীতে ইটভাটার ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে টানা বৃষ্টিতে পটুয়াখালীর অনেক ইটভাটার চুল্লি দেবে কাঁচা ইট সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ছবিটি গত সোমবার সকালে সদর উপজেলার ইটবাড়িয়ার একটি ভাটা থেকে তোলা l প্রথম আলো
ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে টানা বৃষ্টিতে পটুয়াখালীর অনেক ইটভাটার চুল্লি দেবে কাঁচা ইট সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ছবিটি গত সোমবার সকালে সদর উপজেলার ইটবাড়িয়ার একটি ভাটা থেকে তোলা l প্রথম আলো

বাংলাদেশের ভূখণ্ড অতিক্রম করা ঘূর্ণিঝড় ‘রোয়ানুর’ প্রভাবে টানা তিন দিনের বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পটুয়াখালীর ইটভাটার মালিকদের। ইটভাটার মালিক সমিতির দাবি, এই ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত ২০ কোটি টাকা।
মালিক সমিতি সূত্রে জানা গেছে, জেলায় অন্তত ১০০টি পরিবেশবান্ধব ইটভাটা আছে। ‘রোয়ানুর’ প্রভাবে গত বৃহস্পতিবার থেকে গত শনিবার পর্যন্ত টানা তিন দিনের বৃষ্টিতে কাঁচা ইট ধসে পড়েছে, আবার চুল্লি দেবে ভেতরে সাজানো কাঁচা ইটের ব্যাপক ক্ষতি হয়েছে।
গত সোমবার সরেজমিনে পটুয়াখালীর সদর উপজেলার লোহালিয়া, খলিশাখালী, লাউকাঠি, জৈনকাঠি, ইটবাড়িয়া, কালিকাপুর এলাকার ইটভাটাগুলোতে দেখা যায়, ইটভাটার মাঠজুড়ে সারি সারি কাঁচা ইট ধসে গেছে।
পটুয়াখালী ইটভাটা মালিক সমিতি আহ্বায়ক শফিকুর রহমান প্রথম আলোকে বলেন, প্রতিটি ইটভাটায় গড়ে ২০ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে। এই হিসাবে তিন দিনের বৃষ্টিতে মালিকদের অন্তত ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।