ডেভিড কিং ঢাকা আসছেন কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ দূত স্যার ডেভিড কিং আগামীকাল সোমবার ঢাকায় আসছেন। ওই দিন তিনি ‘সমসাময়িক বৈশ্বিক জলবায়ু পরিবর্তন বিষয়ে বিতর্ক: ঝুঁকি ও প্রত্যাশা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় ও জলবায়ু পরিবর্তন ও উন্নয়ন কেন্দ্র (আইসিসিসিএডি) এবং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করছে। খবর ইউএনবির।
আইইউবির হলে আয়োজিত ওই অনুষ্ঠানে ডেভিড কিং ছাড়াও পররাষ্ট্রসচিব এম শহীদুল হক, আইসিসিসিএডির পরিচালক সেলিমুল হক, ভিসি এম ওমর রহমান, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন আহমেদ বক্তব্য দেবেন।