ঢাকার আকাশ আজ মেঘলা থাকবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকার আকাশ আজ মঙ্গলবার সকাল থেকে মেঘলা থাকবে। এর সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ মঙ্গলবার সকাল সাতটা থেকে পরের ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস জানিয়েছে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সকাল থেকে ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে অস্থায়ী দমকা হাওয়াসহ ২৫ কিলোমিটার পর্যন্ত এর বেগে বৃদ্ধি পেতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।