ঢাকায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাস্তা না নদী বোঝা দায়। ছবিটি রাজধানীর মিরপুর এলাকার আনসার ক্যাম্পের কাছ থেকে তোলা। ছবি : সাবিনা ইয়াসমিন
রাস্তা না নদী বোঝা দায়। ছবিটি রাজধানীর মিরপুর এলাকার আনসার ক্যাম্পের কাছ থেকে তোলা। ছবি : সাবিনা ইয়াসমিন

রাজধানী ঢাকায় দুদিন ধরে ঝরঝর বৃষ্টি ঝরছে তো ঝরছেই। এতে বেশির ভাগ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও হাঁটু পানি জমেছে। কোথাওবা কোমর পানি। সেই নোংরা পানি পার হয়ে নিজ নিজ গন্তব্যে যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে।

বৃষ্টির পানিতে সুবুডুবু সড়কে রিকশাচালক ও পথচারীর দুর্ভোগ। ছবিটি আজ রাজধানীর তল্লাবাগ থেকে তোলা। ছবি: সাহাদাত পারভেজ
বৃষ্টির পানিতে সুবুডুবু সড়কে রিকশাচালক ও পথচারীর দুর্ভোগ। ছবিটি আজ রাজধানীর তল্লাবাগ থেকে তোলা। ছবি: সাহাদাত পারভেজ

গতকাল বৃহস্পতিবার থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় কখনো থেমে থেমে, কখনোবা টানা বৃষ্টি হচ্ছে। গতকাল রাতে ঢাকায় প্রায় একটানা বৃষ্টি হয়েছে। আজ শুক্রবার সকালেও ঝিরিঝিরি বৃষ্টি চলছে। এতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়েছে মানুষ। শান্তিনগর, আরামবাগ, মতিঝিল, মিরপুর, বাড্ডা, তেস্তুরী বাজার, নাখালপাড়াসহ বিভিন্ন জায়গায় হাঁটু থেকে কোমর পানি জমেছে। এতে পথচারী ও যানবাহনের আরোহীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তার ধারের অনেক বাসাবাড়ি ও দোকানে পানি ঢুকে গেছে।

বৃষ্টির পানিতে সড়ক ডুবে যাওয়ায় বেকায়দায় মুরগি বিক্রেতা। রিকশাচালকদেরও প্যাডেলে দিতে হচ্ছে বাড়তি শক্তি। ছবিটি আজ রাজধানীর তল্লাবাগ এলাকা থেকে তোলা। ছবি: সাহাদাত পারভেজ
বৃষ্টির পানিতে সড়ক ডুবে যাওয়ায় বেকায়দায় মুরগি বিক্রেতা। রিকশাচালকদেরও প্যাডেলে দিতে হচ্ছে বাড়তি শক্তি। ছবিটি আজ রাজধানীর তল্লাবাগ এলাকা থেকে তোলা। ছবি: সাহাদাত পারভেজ

আবহাওয়া সহকারী মো. আব্দুল আলিমের ভাষ্য, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৮৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে ভারী বৃষ্টি হতে পারে। মৌসুমি বায়ুর কারণে টানা বৃষ্টি চলছে।