দক্ষিণে বন্যা, উত্তরে রোদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দক্ষিণাঞ্চলে কয়েক দিনের টানা বৃষ্টিতে বন্যা হয়ে গেছে। উত্তরের জনপদে বৃষ্টি তেমন নেই। বরং আছে উষ্ণতা। রংপুর, নীলফামারী ও দিনাজপুরে তাপমাত্রা কিছুটা বেশি। ফসলের মাঠে অনেক চাষিকে সেচ দিতে দেখা গেছে। আবহাওয়াবিদেরা বলছেন, দেশের দুই অঞ্চলে আবহাওয়ার এই দুই আচরণের কারণ বঙ্গোপসাগরের নিম্নচাপ। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটির কারণে উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু অপেক্ষাকৃত কম সক্রিয়। এতে ভারী বর্ষণ শুধুই দক্ষিণাঞ্চলের জনপদজুড়েই দেখা যাচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী ও নোয়াখালীতে তো বৃষ্টির কারণে এখন বন্যা। এ জনপদের ফসলের মাঠ, মাছের ঘের, বাড়িঘর বন্যায় প্লাবিত। ছবিগুলো গত সোম, মঙ্গল ও আজ বুধবার তোলা।

ছবি: মামুন মুহাম্মদ, সাতকানিয়া
ছবি: মামুন মুহাম্মদ, সাতকানিয়া


টানা ভারী বর্ষণে চট্টগ্রামের সাতকানিয়ায় দেখা দিয়েছে বন্যা। বন্যার ঘোলাজল ভেঙে খাওয়ার পানি নিয়ে যাচ্ছে এক কিশোর। ছবিটি সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের তেণ্ডলপাড়া থেকে তোলা। 

ছবি: সোয়েল রানা, বগুড়া
ছবি: সোয়েল রানা, বগুড়া


নোয়াখালীর সেনবাগে বন্যার কারণে লক্ষাধিক মানুষ পানিবন্দী। চলাচলের জন্য বসতবাড়ির ঘরের সামনে রাখা হয়েছে নৌকা। ছবিটি সেনবাগের কেশারপাড় ইউপিয়া লুদুয়া গ্রাম থেকে তোলা।

ছবি: সোয়েল রানা, বগুড়া
ছবি: সোয়েল রানা, বগুড়া

 উত্তরাঞ্চলে পর্যাপ্ত বৃষ্টি নেই। তাই শ্যালো মেশিনের মাধ্যমে সেচ দিয়ে আমন ধানের চারা রোপণ করছেন কৃষকেরা। ছবিটি বগুড়ার ধুনট উপজেলার জোড়শিমুল গ্রাম থেকে তোলা। 

ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি
ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি


টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ডুবে গেছে খাগড়াছড়ি-রাঙামাটি সড়ক। ফসলি জমিও ডুবে গেছে অনেকের। ছবিটি খাগড়াছড়ির মহালছড়ি চুংড়াছড়ি এলাকা থেকে তোলা।

ছবি: মামুন মুহাম্মদ, সাতকানিয়া
ছবি: মামুন মুহাম্মদ, সাতকানিয়া


চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যার পানিতে ডুবে যাওয়া সড়কে জাল দিয়ে মাছ ধরছেন স্থানীয় লোকজন। ছবিটি উপজেলার মৌলভির দোকান-বাজালিয়া সড়ক থেকে তোলা। 

ছবি: মামুন মুহাম্মদ, সাতকানিয়া
ছবি: মামুন মুহাম্মদ, সাতকানিয়া


চট্টগ্রামের সাতকানিয়ার পূর্ব নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জমে আছে বন্যার হাঁটুপানি। এ কারণে গত রোববার থেকে স্কুলের ক্লাস বন্ধ রয়েছে। 

ছবি: প্রথম আলো
ছবি: প্রথম আলো


এই ভরা শ্রাবণেও উত্তরাঞ্চলের অনেক জায়গায় নেই বৃষ্টির দেখা। শুকিয়ে যাচ্ছে আমনের খেত। এ কারণে সেচযন্ত্রের সাহায্যে পানি দিয়ে আমন চারা রক্ষার চেষ্টা করছেন এক কৃষক। ছবিটি নীলফামারী সদরের দুবাছুড়ি গ্রাম থেকে তোলা। 

ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি
ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি


পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় ডুবে গেছে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিঙ্গীনালা সড়ক। বিপাকে স্থানীয় লোকজন।

ছবি: মামুন মুহাম্মদ, সাতকানিয়া
ছবি: মামুন মুহাম্মদ, সাতকানিয়া


বন্যার পানিতে ভেঙে গেছে সড়ক। এ কারণে ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে চলাচল করছে স্থানীয়রা। ছবিটি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের তেণ্ডলপাড়া থেকে তোলা।

ছবি: মামুন মুহাম্মদ, সাতকানিয়া
ছবি: মামুন মুহাম্মদ, সাতকানিয়া


বন্যার পানিতে ডুবে আছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার অধিকাংশ গ্রাম। ছবিটি উপজেলার মরফলা গ্রাম থেকে তোলা। 

ছবি: সোয়েল রানা, বগুড়া
ছবি: সোয়েল রানা, বগুড়া


উত্তরাঞ্চলে পর্যাপ্ত বৃষ্টির নেই বলে সেচযন্ত্রের সাহায্যে জমিতে পানি দিয়ে আমন ধানের চারা রোপণ করছেন কৃষকেরা। ছবিটি বগুড়ার ধুনট উপজেলার জোড়শিমুল গ্রাম থেকে তোলা।

ছবি: মামুন মুহাম্মদ, সাতকানিয়া
ছবি: মামুন মুহাম্মদ, সাতকানিয়া


চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যার পানিতে ডুবে যাওয়া সড়কে জাল দিয়ে মাছ ধরছেন স্থানীয় লোকজন। ছবিটি সাতকানিয়া-বাঁশখালী সড়কের পাইল্লারো ব্রিজ এলাকা থেকে তোলা।

ছবি: মামুন মুহাম্মদ, সাতকানিয়া
ছবি: মামুন মুহাম্মদ, সাতকানিয়া


প্লাস্টিকের ড্রাম দিয়ে বানানো ভেলায় করে বন্যায় ডুবে যাওয়া সড়কে চলাচল করছেন স্থানীয় লোকজন। ছবিটি চট্টগ্রামের সাতকানিয়া-বাঁশখালী সড়কের চরপাড়া এলাকা থেকে তোলা।