দুই কোকিলের প্রেম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বটের ফল পাকলে কোকিলেরা নিয়মিত আড্ডায় বসায় বটগাছে। এ ফল তাদের অন্যতম প্রিয় খাবার। কোকিলের ফল খাওয়ার এ ছবিগুলো খুলনার প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

পাকা ফলের খোঁজে কোকিল।

এদিক-ওদিক খোঁজাখুঁজির পর পুরুষ কোকিলটি পাকা ফল পেয়েছে।

এ সময় একটি স্ত্রী কোকিলও আসে। গাছে পুরুষ কোকিলের পাশের একটি ডালে বসে স্ত্রী কোকিল।

পুরুষ কোকিলটি গাছের ডালে।

পুরুষ কোকিলটির কাছে গিয়ে একই ডালে বসেছে স্ত্রী কোকিলটি।

পুরুষ কোকিলটি বটের ভালো পাকা ফল খুঁজছে।

পাকা ফলটি স্ত্রী কোকিলকে এনে দেয় পুরুষ কোকিল।

বটের পাকা ফল স্ত্রী কোকিলের কাছে।

স্ত্রী কোকিলকে রেখে আরও বটের পাকা ফল আনতে গেল পুরুষ কোকিলটি।

অনেক খুঁজেও বটের ভালো পাকা ফল না পেয়ে ফিরে এসে দেখে স্ত্রী কোকিলটি চলে গেছে।