দূষণের কবলে কর্ণফুলী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের কর্ণফুলী নদীকেন্দ্রিক জনপদের মানুষের জীবন নিয়ে কথাসাহিত্যিক আলাউদ্দিন আল আজাদ লিখেছিলেন কালজয়ী উপন্যাস ‘কর্ণফুলী’। শুধু কথাসাহিত্য নয়, এই নদীকে নিয়ে লেখা হয়েছে অনেক কবিতা ও গান। কর্ণফুলী আছে নানা কিংবদন্তিতে। এই নদীর তীরেই গড়ে উঠেছে চট্টগ্রাম শহর ও বন্দর। ব্যবসা-বাণিজ্যের জন্য এই নদীর অর্থনৈতিক গুরুত্ব অসামান্য। অনেকের জীবিকা নির্বাহ হয় এই নদীকে কেন্দ্র করে। সেই নদী আজ দখল ও দূষণের কবলে। নদীর পাড়েই তৈরি হয়েছে ভাগাড়, সরাসরি ফেলা হচ্ছে বর্জ্য। খননকাজ বন্ধ থাকায় নদী হারাচ্ছে নাব্যতা। কর্ণফুলীর দুরবস্থার চিত্র সম্প্রতি নদীর উত্তর পাড়ের ফিশারিঘাট এলাকা থেকে ক্যামেরায় ধারণ করা হয়েছে।




