দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ কুড়িগ্রামে, বৃষ্টির মতো কুয়াশা ঝরছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামে আজ শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৬ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। শুরু হয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ। তাপমাত্র কমে যাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যার পর থেকে টিপটিপ করে বৃষ্টির মতো কুয়াশা ঝরছে।
কুড়িগ্রাম আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এই মুহূর্তে এখানে বইছে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। গতকাল শুক্রবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। প্রতিদিনই তাপমাত্রা কমছে।