দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ চুয়াডাঙ্গায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শীত থেকে রক্ষা পেতে আগুন জ্বালিয়ে উষ্ণতা খোঁজার চেষ্টা একদল মানুষের
ফাইল ছবি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্ত জেলা চুয়াডাঙ্গায় আজ শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। সকাল থেকে এখানে সূর্যের দেখা মেলেনি।

এর আগে গতকাল শুক্রবার আবহাওয়া অধিদপ্তর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। মাত্র এক দিনের ব্যবধানে তাপমাত্রা আরও কমে যাওয়ায় বেশ শীত অনুভূত হচ্ছে। সরকারিভাবে গতকাল থেকেই জেলার চারটি উপজেলায় শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে।

জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শীতার্ত মানুষের জন্য এ পর্যন্ত ২০ হাজার ৭০০ কম্বল ও নগদ ২৪ লাখ টাকা আর্থিক সহযোগিতা পাওয়া গেছে। এগুলো জেলার চারটি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক প্রথম আলোকে বলেন, তাপমাত্রা এক দিনের ব্যবধানে ১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ায় বেশি শীত অনুভূত হচ্ছে।