দোহারে আরও ৭৫ পরিবারের বাড়িঘর পদ্মায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ষা মৌসুমের শুরুতেই দোহারে পদ্মার ভাঙনে সর্বস্ব হারাচ্ছেন নয়াবাড়ী ও নারিশা ইউনিয়নের মানুষ। গত তিন দিনে ৭৫টি পরিবারের ভিটেমাটি বিলীন হয়ে গেছে।
গত তিন যুগে নয়াবাড়ী ইউনিয়নের প্রায় ১০টি গ্রামের পুরোটাই পদ্মায় বিলীন হয়ে গেছে। সরকারিভাবে প্রতিশ্রুতি দেওয়া হলেও পদ্মার ভাঙনরোধে কেউই এগিয়ে আসেনি।
ঢাকা জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেন, দোহারের পদ্মায় ভাঙনের খোঁজ সরকারের উচ্চপর্যায়ে ও পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে।