নগরে এসেই বিপন্ন নদী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট বিভাগের দীর্ঘতম নদী সুরমা। নগরের পাশ দিয়ে প্রবহমান এই নদীটি সিলেট নগরকে দু ভাগে বিভক্ত করেছে। নদীর তীরে যততত্র ময়লা-আবর্জনা ফেলা হয়। কাজটি বেশি হয় নগরে। যেন নগরে এসে বিপন্ন হয়ে ওঠে সুরমা।
পরিত্যক্ত প্লাস্টিকের বোতল, পলিথিনসহ ময়লা-আবর্জনা পানিতে ভাসছে। নগরের অংশে অবস্থিত নদীর তীরের অন্তত নয়টি এলাকায় নিয়মিত আবর্জনা ফেলার কারণে এ অবস্থা দেখা দিয়েছে বলে একাধিক বাসিন্দা অভিযোগ করেছেন।
সরেজমিনে দেখা গেছে, নদীর কিনব্রিজ এলাকার ডানে ও বাঁয়ে অন্তত আধা কিলোমিটার করে প্রায় এক কিলোমিটার স্থানে প্লাস্টিক ও বোতলজাত পরিত্যক্ত সামগ্রীর পাশাপাশি ক্লিনিক্যাল বর্জ্য, সুপারি ও নারকেলের ছোলা, পচা সবজি ভাসছে। এ ময়লা পানিতে গোসলসহ নিত্যপ্রয়োজনীয় কাজ করায় নদীর তীরবর্তী মানুষেরা নানা পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে।
বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম কিম প্রথম আলোকে জানান, সুরমা নদী যেসব এলাকা দিয়ে প্রবহমান, সেসব স্থানগুলোর বিবেচনায় দেখা গেছে, গ্রামে নদীদূষণের মাত্রা কম। শহর কিংবা নগরে এসে বিপন্ন রূপ হয়েছে।