নদীদূষণের দায়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী নদীদূষণের দায়ে চট্টগ্রামের চারটি ডায়িং কারখানাকে মোট ৮১ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এর মধ্যে ডেনিম প্লাস (বিডি) লিমিটেডকে ৩৬ লাখ, মিঠুন-মিথুন নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেডকে ২৪ লাখ, জিনস এক্সপ্রেস লিমিটেডকে ১১ লাখ ও ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) ব্যবহার না করে কর্ণফুলী নদীতে অপরিশোধিত তরল বর্জ্য ফেলার কারণে কারখানাগুলোকে গতকাল মঙ্গলবার ঢাকায় পরিবেশ অধিদপ্তরে এ জরিমানা করেন অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর। বিজ্ঞপ্তি|