নৌযান চলাচল ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে গত শুক্রবার সন্ধ্যা থেকে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। এই নৌপথে শুক্রবার সন্ধ্যা থেকে গতকাল শনিবার বিকেল পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। সীমিত আকারে চলছে ফেরি। ঘাটে এসে যানবাহন ও যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। দৌলতদিয়া লঞ্চঘাটের ব্যবস্থাপক নুরুল আনোয়ার বলেন, দুর্ঘটনার আশঙ্কায় নদীপথে ঝুঁকি এড়াতে শুক্রবার সন্ধ্যা থেকে কর্তৃপক্ষের নির্দেশে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়ায় লঞ্চের যাত্রীরা বিকল্প উপায়ে ফেরিতে নদী পাড়ি দিচ্ছে।