প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অভিযান গতকাল শনিবার শুরু হয়েছে। গতকাল দুপুরে পৌর শহরের থানা মোড়ে এ অভিযান উদ্বোধন করেন স্থানীয় সাংসদ তানভীর ইমাম। এ সময় তিনি স্থানীয় লোকজন ও নেতা-কর্মীদের নিয়ে এক ঘণ্টা শহরের রাস্তা ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান মারুফ বিন হাবিব, উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মীর শহিদুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র আমিরুল ইসলাম প্রমুখ।