প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘শতকোটি জনের অপার স্বপ্ন, একটি বিশ্ব; করি না নিঃস্ব’ প্রতিপাদ্য নিয়ে গতকাল শুক্রবার বগুড়ায় নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের আয়োজনে সকাল আটটায় জিলা স্কুল থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস। শোভাযাত্রা শেষে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক এ কে এম মাসুদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে ভারপ্রাপ্ত পুলিশ সুপার সায়ফুজ্জামান ফারুকী, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন বক্তব্য দেন।