পরিবেশ দূষণের দায়ে পাঁচটি কারখানাকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ দূষণের দায়ে গাজীপুর, নারায়ণগঞ্জ ও কেরানীগঞ্জের পাঁচটি কারাখানাকে ৫২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর কার্যালয়ে শুনানি শেষে এ জরিমানা করা হয়। অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই কারখানাগুলোতে তরল বর্জ্য পরিশোধিত করার কোনো ব্যবস্থা (ইটিপি) নেই। অপরিশোধিত তরল বর্জ্য পরিবেশের জন্য ক্ষতিকর। এ কারণে নারায়ণগঞ্জের থ্রি-স্টার ডাইং কর্তৃপক্ষকে ৪৭ লাখ ৪৩ হাজার টাকা, আল বারাকা ওয়াশিং কর্তৃপক্ষকে দুই লাখ ৫৬ হাজার টাকা ও অনি ডাইং এন্ড ইউসুফ আলী টেক্সটাইল কর্তৃপক্ষকে ৩৩ হাজার টাকা এবং গাজীপুরের সিনটেক্স ফিনিশিং
মিলস লিমিটেড কর্তৃপক্ষকে এক লাখ ৩৩ হাজার টাকা এবং কেরাণীগঞ্জের শ্রাবণী ওয়াশিং কর্তৃপক্ষকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাঁদের অতিসত্ত্বর ইটিপি নির্মাণের নির্দেশ দেওয়া হয়।