পরিবেশদূষণের দায়ে ৪১ প্রতিষ্ঠানকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশদূষণের দায়ে গত ফেব্রুয়ারি মাসে দেশের ৪১ প্রতিষ্ঠানকে ১ কোটি ৯৭ লাখ ৫৪ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, নরসিংদী, গাজীপুরসহ বিভিন্ন জেলার বিভিন্ন কলকারখানায় অভিযান চালিয়ে এ অর্থদণ্ড দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
দণ্ডপ্রাপ্ত এসব প্রতিষ্ঠানকে পরিবেশদূষণের জন্য নোটিশের মাধ্যমে পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরে তলব করে শুনানি করা হয়।
পরিবেশ অধিদপ্তরের ঢাকা অঞ্চল কার্যালয় ও ঢাকা গবেষণাগার হতে পাঠানো প্রতিবেদনের ভিত্তিতে বিভিন্ন দূষণকারী কারখানা ও প্রতিষ্ঠানকে এই কার্যক্রমের আওতায় আনা হয়।