পরিবেশদূষণের অভিযোগ, স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গ্রামের ভেতরে গড়ে তোলা ছয়টি অটোরাইস মিলের বর্জ্যে এলাকার পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি স্থানীয় লোকজনের স্বাভাবিক জীবনযাত্রা বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ব্যবস্থা নিতে গতকাল রোববার নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, শম্ভপুরা ইউনিয়নে ব্রহ্মপুত্র নদের তীরে গ্রামের মধ্যে হেকিম অ্যাগ্রো ফুড, আলাউদ্দিন অটোরাইস মিল, গাউছিয়া অটোরাইস মিল এবং হোসাইন ব্রাদার্সসহ ছয়টি অটো রাইস মিল পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমোদন না নিয়েই চাল উৎপাদন করছে। এসব কারখানার ছাই আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে। কারখানাগুলোর বর্জ্য পানির সঙ্গে ফসলি জমিতে গিয়ে পড়ছে। এতে ফসলের ক্ষতি হচ্ছে। এ ছাড়া ওই বর্জ্যে দূষিত হচ্ছে ব্রহ্মপুত্র নদ।