পর্যটকের ভারে সুন্দরবনের নাভিশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবন। প্রথম আলো ফাইল ছবি
সুন্দরবন। প্রথম আলো ফাইল ছবি
>

• ঝুঁকিতে কটকা-কচিখালী
• পৃথিবীর কোথাও অভয়ারণ্যে পর্যটকদের এভাবে দাপাদাপির অনুমতি নেই 
• তাদের অত্যাচারে বন্য প্রাণীরা দৈনন্দিন কর্মচাঞ্চল্যের সময় বদলে ফেলেছে

মার্চের সন্ধ্যা! কটকা অভয়ারণ্যের অফিসপাড়ের জেটিতে পর্যটকভর্তি একটি লঞ্চ নোঙর করল। চরের কেওড়াতলায় যে হরিণগুলো চরছিল, নোঙর করার বিকট শব্দে সেগুলো ভয়ে পালাল।

ভাটির সময়। আগন্তুক লঞ্চ থেকে আবর্জনার স্রোত খালাস হলো যেন। জুসের কৌটা, বিস্কুটের শূন্য প্যাকেট, পানির বোতল, চানাচুর, ডালমুঠের খোসা হাবুডুব খেতে খেতে সাগরের দিকে চলেছে।

সাকল্যে ৯টি লঞ্চ নোঙর করেছে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের এই কটকা খালে। এর মধ্যে দুটি পেশাদার পর্যটক প্রতিষ্ঠানের নৌযান, বাকিগুলো মৌসুমি পর্যটক প্রতিষ্ঠানের। পেশাদার পর্যটক প্রতিষ্ঠানগুলো যাত্রী আনা-নেওয়া করে আসনসংখ্যা অনুযায়ী। মৌসুমি প্রতিষ্ঠানগুলো যাত্রী আনা-নেওয়া করে তাদের ধারণক্ষমতার দ্বিগুণ। পেশাদার প্রতিষ্ঠানের কোনো লঞ্চেই ৫০ জনের বেশি মানুষ নেওয়া হয় না। অবশ্য শীতে মৌসুমি প্রতিষ্ঠানগুলো জাহাজপ্রতি দু-তিন শ মানুষ আনা-নেওয়া করে। বর্জ্যও ফেলা হয় এসব জাহাজ থেকে।

এক বনমাঝি বললেন, কোনো কোনো সময় ৩০টি পর্যন্ত লঞ্চ কটকা-কচিখালীর অভয়ারণ্যের পানিতে রাত্রিবাস করে।

এরই মধ্যে সমগ্র এলাকা সরব হয়ে উঠেছে। প্রতিটি লঞ্চের জেনারেটরের বিকট আওয়াজে কেঁপে উঠছে অরণ্য। লঞ্চগুলোর উজ্জ্বল আলোর দাপটে অরণ্যের আঁধার উধাও। অতি উৎসাহী কয়েকজন লঞ্চের সার্চলাইট দিয়ে চরের জঙ্গল চষে বেড়াচ্ছে। কোলাহল আর আলোর ঝলকে স্তব্ধ বন সরগরম। কে বলবে এটা অভয়ারণ্য?

২০০১ সালে দ্য সোয়াম্প টাইগার প্রামাণ্যচিত্রের শুটিংয়ের সময় ক্যামেরাম্যান মাইক হার্ড গরুর মড়ি সামনে রেখে খালে মাচা পেতে বাঘের ছবি তুলছিলেন। মাইক বলেছিলেন, সার্চলাইটের আলো মাঝেমধ্যে বাঘের গায়ে পড়ছিল। তখন বাঘিনীর বাচ্চা দুটি ভয় পেয়ে মড়ি ছেড়ে ছিটকে সরে পড়ছিল।

পরদিন ভোরবেলা দেখা গেল, প্রতিটি লঞ্চ থেকে সংলগ্ন যান্ত্রিক নৌকায় যাত্রী উঠছে। যাত্রী পারাপারের নৌকা পর্যটকে ভারী। কোনো নৌকার যাত্রীরা দাঁড়ানো, কোনোটায় বসে। চলেছে জামতলা জেটির দিকে। যে বিপজ্জনকভাবে পর্যটকদের নৌকায় ওঠানামা করানো হয়, তাতে দুর্ঘটনা ঘটতে পারে যেকোনো সময়। কুমির-হাঙর আছে বলেই নয়, এ মোহনার নদীতে স্রোতের যে টান, তাতে ভালো সাঁতারুও খাবি খাবেন।

ফিরে আসা নৌকার বহরের যাত্রীদের জিজ্ঞাসা করলে প্রায় সবাই বললেন, দু-একটি পাখি, বানর বা হরিণের দেখা পেয়েছেন। পেশাদার বোটগুলো ছাড়া অন্য বোটে অভিজ্ঞ গাইড থাকে না। তাই অনেকেরই অজানা থেকে যায় তাঁরা কী দেখলেন।

পর্যটকদের ঢল ভোর থেকে খালে দাপাদাপি করে বেলা বাড়লে কটকা মাঠের হরিণকূল দাবড়ে সৈকতে সাঁতার কাটতে গেল। পৃথিবীর কোথাও অভয়ারণ্যে এভাবে দাপাদাপির অনুমতি নেই। তাদের অত্যাচারে কটকা-কচিখালীর বন্য প্রাণীগুলো দৈনন্দিন কর্মচাঞ্চল্যের সময় বদলে ফেলেছে। প্রাকৃতিক নিয়ম লঙ্ঘন করে সাময়িকভাবে বাঁচা যায়, টিকে থাকা যায় না।

সকাল আটটা নাগাদ যান্ত্রিক নৌকা নিয়ে রওনা দিলাম জামতলা খালে। বনের নিয়ম অনুযায়ী, এ সময়ের চড়া রোদে স্তন্যপায়ী প্রাণী আর পাখির দল ছায়াঢাকা স্থানে চলে যায়। শীতের এ সময়টা সরীসৃপ আর পোকামাকড়দের সুসময়। একে একে দেখা গেল বাদামি ডানা মাছরাঙা, কালো মাথার মাছরাঙা, সাদা গলার মাছরাঙা, বড় বক, বনমোরগ, হলুদ ঝুঁটি কাঠঠোকরা, মাস্কড ফিনফুট, ভীমরাজ, ফটিকজল, দরজি টুনটুনিদের। আরও পেলাম কয়েকটি বানর, একটা কেউটে, কয়েকটি হরিণ। বাঘ আর ভোঁদড়ের পরিষ্কার পায়ের ছাপ দেখা গেল।

এক শতাব্দী আগে কটকার চরে ব্রিটিশ ভারতীয় রাজকীয় বন বিভাগ সুদৃশ্য বনবাংলো নির্মাণ করে। পরে সন্ত্রাসবাদী আন্দোলন বেড়ে গেলে ব্রিটিশ সিভিলিয়ানরা ক্রিসমাস বা ইস্টারের পরবে কটকার বাংলোয় জড়ো হয়ে শিকার আর স্ফূর্তি করতেন। পাকিস্তানি আমলে বিদেশি বিনিয়োগকারীদের কটকায় আপ্যায়ন করা হতো নিয়মিত। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কটকা-কচিখালী কিছুটা অবহেলিত হয়ে প্রাধান্য পায় হিরণ পয়েন্ট বা নীলকমল। কিন্তু একবিংশ শতকের শুরু থেকেই বাজারি পর্যটকদের নিষ্পেষণে বিবর্ণ হতে শুরু করে।

বন আইনে অভয়ারণ্যে পর্যটক প্রবেশ অনুমোদনের কোনো বিধান নেই। একজন পদস্থ বন কর্মকর্তা নাম প্রকাশ করতে না চেয়ে বললেন, তিনি ভীষণভাবে পর্যটকবিরোধী। হাতেগোনা পেশাদার কিছু পর্যটন প্রতিষ্ঠান ছাড়া আর কাউকে জঙ্গলে ঢোকার, বিশেষ করে রাতে থাকার অনুমতি দেওয়া উচিত নয়। ভারতের অভিজ্ঞতা জানিয়ে বললেন, ভারতীয় সুন্দরবনে বাফার জোনে সামান্য অঞ্চল ছাড়া কোথাও পর্যটক প্রবেশের অনুমতি নেই।