প্রকৃতি বিরূপ হয়ে পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন বলেন, মানুষ প্রকৃতিকে জয় করে নিজেদের বশিভূত করছে, আর তাকে দূষিত ও নিঃস্ব করছে। এ কারণে প্রকৃতিও বিরূপ হয়ে পড়েছে। পৃথিবী আর মানুষের বাসযোগ্য থাকছে না। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ২৪ তম ব্যাচের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার আয়োজিত বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইন বিভাগের চেয়ারম্যান তানজিনা আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আহমদ রাজীব চৌধুরী, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সহকারী অধ্যাপক নুর মোহাম্মদ ও অনুপ কুমার বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইন বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় বিশ্বাস।
অনুষ্ঠানের শুরুতে কর্ণফুলী, হালদা ও চাক্তাই খাল দূষণ এবং নগরের শব্দ দূষণ নিয়ে মাঠপর্যায়ে গবেষণার মাধ্যমে ২৪ তম ব্যাচের শিক্ষার্থীদের নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। বিজ্ঞপ্তি