ফের জলাবদ্ধতা, ভোগান্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বৃহস্পতিবার রাজধানীতে ফের ভারী বর্ষণ হয়েছে। কয়েক ঘণ্টার বৃষ্টিতে আবারও তলিয়ে গেছে শহরের বিভিন্ন এলাকা। ঈদুল আজহার আগে আজ ছিল শেষ কর্মদিবস। নগরবাসীর ব্যস্ততার শেষ নেই। তার ওপর এই ভারী বৃষ্টি ও জলাবদ্ধতা সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়েছে কয়েক গুণ।


