প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে গতকাল শনিবার বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। তাঁরা হলেন নগরকান্দা উপজেলার সাদীপুর মঠবাড়ি গ্রামের আবু বক্কার মাতুব্বর (৫৫) ও সদরপুর উপজেলার রাজারচর ওয়াজিবুল্যা হাওলাদার গ্রামের মান্নান শেখ (৪০)। সকাল সাড়ে আটটার দিকে আবু বক্কার মাতুব্বর বাড়ির পাশে জমিতে ঘাস কাটছিলেন। এ সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। আর মান্না শেখ প্রবল বৃষ্টির সময় পাটখেতে সার দিচ্ছিলেন। এ সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। ফরিদপুর অফিস|