বজ্রপাতে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার দুবেরহাট ডাঙ্গাপাড়া গ্রামে গতকাল সোমবার বজ্রপাতে মোকলেছার রহমান (২৭) নামের এক শ্রমিক মারা গেছেন। তাঁর বাড়ি পাটগ্রাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দুবেরহাট ডাঙ্গাপাড়া গ্রামে। এলাকাবাসী জানান, গতকাল সকাল সাড়ে আটটায় বাড়ির সামনের খেত থেকে গরু নিয়ে আসার পথেই বজ্রপাতে তিনি আহত হন। বাড়ির আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই মারা যান। পাটগ্রাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম বজ্রপাতে মোকলেছার নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি