প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের কাছে আগুনমুখা মোহনায় বজ্রপাতে ২৮টি মহিষের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে। পানপট্টি ইউপির সাবেক সদস্য মো. ইলিয়াস জানান, সকালে পানপট্টি ও গলাচিপা ইউনিয়নের কয়েকজন কৃষকের প্রায় ৬০টি মহিষ ঘাস খাওয়ানোর জন্য পানপট্টি থেকে আগুনমুখা মোহনা পার করে ছোট কারফারমা চরে নেওয়া হচ্ছিল। এ সময় বজ্রপাতে নদীর মধ্যেই ২৮টি মহিষের মৃত্যু হয়। পরে এলাকার লোকজন ট্রলার নিয়ে মহিষের মৃতদেহগুলো নদী থেকে উদ্ধার করেন। এ ব্যাপারে গলাচিপার ইউএনও মো. মাহবুব আলম বলেন, একসঙ্গে ২৮টি মহিষের মৃত্যু একটি মর্মান্তিক ঘটনা। যতটুকু সম্ভব ক্ষতিগ্রস্তদের সহায়তা করার চেষ্টা করা হবে। গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি|