ছবিতে বন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি হিসাব অনুযায়ী, বন্যায় দেশের ১৩ জেলায় সাড়ে ছয় লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তরের পানি মধ্যাঞ্চলে নেমে এলে আরও নতুন জেলা প্লাবিত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ১১ জুলাই পর্যন্ত পর্যন্ত ৯০টি পর্যবেক্ষণ পয়েন্টের মধ্যে ১২টিতে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ৫৫টি পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টি হতে থাকলে দেশের বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে।

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে নৌকাই ভরসা। যাঁদের নৌকা নেই, তাঁরা কলাগাছ দিয়ে ভেলা তৈরি করে নিয়েছেন। ছবি: সফি খান

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়নের চকরথিনাথ চর এলাকা যমুনা নদীর ভাঙনের কবলে পড়েছে। ঢেউয়ের ধাক্কায় ধসে পড়ছে বাড়িঘর। ছবিটি গতকাল বুধবার তোলা। ছবি: সোয়েল রানা

লালমনিরহাটের আদিতমারীর মহিষখোচার কুটির পাড়ের বালুর বাঁধটির প্রায় ৩০০ ফুট তিস্তা নদীর গর্ভে চলে গেছে। ভাঙন রোধে এলাকাবাসী চেষ্টা চালিয়ে যাচ্ছে। ছবিটি গত মঙ্গলবার তোলা। ছবি: প্রথম আলো

ব্রক্ষপুত্র নদের ভাঙনের মুখে পড়েছে গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কলমু এফএনসি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। ইতিমধ্যে ভবনের একাংশ বিলীন হয়ে গেছে। গতকাল বুধবার তোলা ছবি। ছবি: প্রথম আলো

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের পদ্মাতীরবর্তী আটটি গ্রামের আরও প্রায় এক হাজার পরিবার নদীভাঙনের আতঙ্কে রয়েছে। এখানকার প্রায় অর্ধশত পরিবার ভিটেমাটি হারিয়ে অন্যত্র সরে গেছে। ছবিটি বুধবার তোলা। ছবি: এম রাশেদুল হক

কুড়িগ্রাম উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের বালাডোবা চরের এলাকা ধীরে ধীরে পানির নিচে চলে যাচ্ছে। নৌকায় করে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হচ্ছে। ছবিটি গতকাল বুধবার তোলা। ছবি: সফি খান

সিলেট অঞ্চলের বিভিন্ন উপজেলায় পানিবন্দী মানুষ। গোচারণভূমি বন্যার পানির নিচে থাকায় গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন বন্যাদুর্গত মানুষ। ঘাসের খোঁজে নৌকায় ছাগল নিয়ে বেরিয়ে পড়েছে একজন। ছবিটি গতকাল বুধবার সিলেটের বালাগঞ্জ উপজেলার গোয়ালজুর ইউনিয়নের মোকবেলপুর গ্রাম থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

যমুনা নদীর পানি বাড়ছেই। ঢেউ এসে ধাক্কা দিচ্ছে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কালিতলা গ্রোয়েনবাঁধের হার্ড পয়েন্টে। ছবিটি গতকাল বুধবার তোলা। ছবি: সোয়েল রানা