বন্যাকবলিত প্রাথমিক বিদ্যালয়ে সুবিধামতো সময়ে পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যা উপদ্রুত এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয় তাদের সুবিধামতো সময়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষা নিতে পারবে। এ ছাড়া ক্লাস বন্ধ হয়ে থাকলে সেগুলো পরে সুবিধামতো সময়ে নেওয়া হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর গতকাল সোমবার প্রথম আলোকে এই তথ্য জানিয়ে বলেন, এ বিষয়ে গতকালই সংশ্লিষ্টদের বরাবর চিঠি দেওয়া হয়েছে।
প্রাথমিকের শিক্ষাপঞ্জি অনুযায়ী ৩ আগস্ট থেকে ১১ আগস্টের মধ্যে দ্বিতীয় সাময়িক পরীক্ষা নেওয়ার কথা। কিন্তু গত কয়েক দিনের বন্যায় দেশের বিভিন্ন এলাকার কয়েক শ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে।