প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনে তেলবাহী জাহাজ দুর্ঘটনায় তেল ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ বনের ভেতর দিয়ে সব ধরনের বাণিজ্যিক নৌযান চলাচল নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে।
গতকাল বৃহস্পতিবার জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। বিবৃতিতে ইউএনডিপির বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর পলিন টেমেসিস বলেন, দুর্ঘটনাটি বনের ভেতরে সব ধরনের বাণিজ্যিক নৌযান চলাচল সম্পূর্ণ বন্ধ করার প্রয়োজনীয়তাকে আবারও সামনে নিয়ে এল। বৈশ্বিক অভিজ্ঞতায় দেখা গেছে, এ ধরনের ঘটনা পরিবেশের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে এবং ক্ষতিগ্রস্ত এলাকা পুনরুদ্ধারে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। বিজ্ঞপ্তি।