বাসা নয়, এক গর্তে ওরা ২৫ হাজার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোববার রাতেও ওরা ছিল গাছের বাসায়। সবুজের সমারোহে গাছের তাকে ওদের ছিল বাস। হঠাৎ কালবৈশাখীর কালো থাবায় নিমেষেই সব শেষ।
রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কুষ্টিয়ায় বয়ে যাওয়া কালবৈশাখী ও ভারী শিলায় ওদের মৃত্যু হয়। ওদের আশ্রয় ছিল কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ধলনগর গ্রামের এক বনের গাছে। একসঙ্গে এত পাখির মৃত্যু গ্রামের মানুষ আগে কখনো দেখেনি।
বড় শিলার আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে বিভিন্ন প্রজাতির পাখিদের অভয়াশ্রম। ধলনগরের ছাগলাপাড়া গ্রামের দুটি বাগান থেকে হাজার হাজার মৃত পাখি উদ্ধার করে এক জায়গায় গর্ত করে মাটিচাপা দিয়েছে স্থানীয়রা।
এ সময় সেখানে উপস্থিত সবার মনে চাপা কান্নার সৃষ্টি হয়। তাঁরা জানান, ভারী শিলাবর্ষণে ওই গ্রামের কবিরুল ইসলাম ও নিহার আলীর মেহগনি গাছের বাগানেই মরেছে সবচেয়ে বেশি পাখি। প্রায় ২৫ হাজার মৃত পাখি উদ্ধার করে রাস্তার পাশে গর্ত করে মাটিচাপা দেওয়া হয়।