বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে আজ বুধবার বৃষ্টি হতে পারে। 
আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়, বছরের এই সময়টাতে সাধারণত কালবৈশাখীর বৃষ্টি হয়।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, যশোর ও কুষ্টিয়ার দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। কোথাও হতে পারে বজ্রসহ বৃষ্টি। দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মংলায়। সর্বনিম্ন সৈয়দপুরে।