চট্টগ্রাম ও আশপাশে মৃদু ভূমিকম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ও এর আশপাশের এলাকায় আজ সোমবার সকালে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, সকাল ৬টা ২৭ মিনিটের দিকে ভূমিকম্পটি হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৭। ভূমিকম্পের উৎপত্তিস্থল খাগড়াছড়ির মানিকছড়ি থেকে ২১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রাশেদুজ্জামান বলেন, এটি একটি মৃদু (লাইট) ভূমিকম্প।
ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।