বৃষ্টি ঝরতে পারে আরও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলে দুই দিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মাত্রা গতকাল মঙ্গলবার রাত থেকে বেড়েছে। এর সঙ্গে বজ্রপাতও হয়েছে। এই বৃষ্টি আরও এক দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, দেশের মধ্যভাগে মৌসুমি বায়ু সক্রিয়। এর প্রভাবে বৃষ্টি হচ্ছে।

গতকাল সকাল ছয়টা থেকে আজ বুধবার সকাল ছয়টা পর্যন্ত ঢাকায় বৃষ্টির পরিমাণ ছিল ১২৬ মিলিমিটার। ঢাকা ছাড়া ময়মনসিংহে ৬৩ মিলিমিটার, সিলেটে ৯২ মিলিমিটার, খুলনায় ৯ মিলিমিটার, রংপুরে ২৪ মিলিমিটার, রাজশাহীতে ১ মিলিমিটার, চট্টগ্রামে ১ মিলিমিটার ও বরিশালে ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এই মাসের শেষ দিকে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদেরা।