বৃষ্টিতে দুর্ভোগচিত্র
দেশের বিভিন্ন এলাকায় টানা বর্ষণে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। রাস্তায় পানি। বসতবাড়িতেও ঢুকে পড়েছে পানি। এই দুর্ভোগের খণ্ডচিত্র:

টানা বৃষ্টিতে বিপাকে পড়েছে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের রোগীরা। পরীক্ষা-নিরীক্ষার জন্য পলিথিন দিয়ে ঢেকে পাশের একটি ডায়াগনস্টিক সেন্টারে এক রোগীকে নিয়ে যাচ্ছেন স্বজনেরা। ছবিটি আজ বুধবার দুপুরে হাসপাতালের সামনে থেকে তোলা।

রাজধানীর হাজারীবাগের মনেশ্বর ১ম লেন সড়কে জলাবদ্ধতায় ট্যানারির গন্ধযুক্ত পানি ছড়িয়ে পড়েছে সড়কে। ছবিটি আজ বেলা সাড়ে এগারোটায় তোলা।

গতকাল মঙ্গলবার সারা দিনের বৃষ্টির পানি ঢুকে পড়েছিল। সেই পানি নিষ্কাশন না হতেই আজ বুধবার সকালের বৃষ্টিতে জলাবদ্ধতা আরও বেড়েছে রাজধানীর ধানমন্ডি হকার্স মার্কেটে। ক্রেতা কম। ভুতুড়ে চিত্র মার্কেটের। ছবিটি বেলা একটায় তোলা।

ক্রেতা না থাকায় সময় অলস সময় কাটাচ্ছেন দোকানিরা। ছবিটি বেলা একটায় রাজধানীর ধানমন্ডি হকার্স মার্কেট থেকে তোলা।

ঝুঁকি নিয়ে চলছে ট্রেন ৷ রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশনে এসে ট্রেনটি ধীর গতিতে চলছে ৷

কারওয়ান বাজারের প্রজাপতি গুহায় বৃষ্টির পানি ৷ মানুষ পার হচ্ছে লাফ দিয়ে ৷

রাজধানীর হাজারীবাগ থানার গনকটুলী এলাকার পয়োনিষ্কাশন পাইপে আটকে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য তৎপর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মীরা। ছবিটি আজ দুপুর সাড়ে১২টায় তোলা।

কাজে বের হওয়া মানুষ দুর্ভোগের শিকার হয়েছেন। ছবিটি হাতির ঝিলসংলগ্ন দক্ষিণ বেগুনবাড়ি এলাকা থেকে তোলা।

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে রাজধানীর আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবন প্রাঙ্গণ। পাম্প ব্যবহার করে পানি সরানোর কাজ চলছে। সকালের চিত্র এটি।

বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, তার সঙ্গে রাস্তাভর্তি খানাখন্দ। গর্তে পড়ে আটকে যাচ্ছে গাড়ি। সৃষ্টি হচ্ছে যানজট। ছবিটি বুধবার সকালে রাজারবাগ এলাকা থেকে তোলা।

শান্তিনগর মোড়ে দুপুরে যানজটে দুর্ভোগে পড়ে যাত্রীরা।

নারায়ণগঞ্জের ১৩ নম্বর ওয়ার্ডের গলাচিপা কলেজ রোডে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা।

চাঁদপুরের হাইমচরের চরাঞ্চলে পানিবন্দী মানুষজন।

জলাবদ্ধতার পানিতে যানবাহন চালাতে বেগ পেতে হয়েছে সিলেট নগরবাসীকে। ছবিটি নগরের মেন্দিবাগ এলাকা থেকে তোলা।

দুর্ভোগে পড়েছে পথচারীরা। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সামনের চিত্র।

বৃষ্টিজনিত বন্যায় ডুবে গেছে চারিগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়।