বোরোর ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। গত সোমবার বিকেলে হঠাৎ করেই ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি হয়। এতে গোপালগঞ্জ সদর উপজেলার রাউথ খামার, নিজড়া, তালতলা, উলপুর, তেঁতুলিয়াসহ বেশ কয়েকটি গ্রামের উঠতি বোরো ধানের ক্ষতি হয়। ক্ষতির মুখে পড়েছেন এসব গ্রামের শত শত চাষি। গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন বলেন, কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শিলাবৃষ্টিতে প্রায় এক হাজার একরের বোরোর ক্ষতি হয়েছে।