ভূমিকম্পে কাঁপল দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের চাউক এলাকায় সৃষ্ট ভূমিকম্প বাংলাদেশেও অনুভূত হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩৪ মিনিট ৫৪ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর বলেছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ঢাকার আগারগাঁও আবহাওয়া অধিদপ্তরের কার্যালয় থেকে ৬২৪ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে উৎপত্তিস্থলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৮। দেশের বেশির ভাগ এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়েছে। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঢাকা ও চট্টগ্রামের বেশির ভাগ এলাকায় ভূমিকম্পের সময় বেশ আতঙ্ক তৈরি হয়। অনেকেই আতঙ্কে বাইরে বেরিয়ে আসে।