মধ্যরাতে সামান্য বৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকাসহ দেশের বেশ কিছু জেলায় গত রাতে সামান্য বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিতে ধুলোবালি থেকে কিছুটা হলেও স্বস্তি এসেছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম প্রথম আলোকে বলেন, রাতে ঢাকাসহ কিছু জেলায় বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে, ঋতু পরিবর্তনের এই সময়ে বাতাসে কিছুটা জলীয়বাষ্প থাকে। তাই কিছু বৃষ্টি হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় গতকাল বুধবার দিবাগত রাত দুইটা থেকে প্রথম দফায় প্রায় ২০ মিনিট বৃষ্টি হয়। রাত চারটার দিকে ফের সামান্য বৃষ্টি নামে। প্রায় একই সময়ে অন্যান্য স্থানে বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। টাঙ্গাইল, শ্রীমঙ্গল ও খুলনায় বৃষ্টি হয়েছে ১ মিলিমিটার। ১ মিলিমিটারের কম বৃষ্টি হয়েছে ময়মনসিংহ, নেত্রকোনা ও কুমিল্লায়।

 আরও পড়ুন: