মুষলধারে বৃষ্টি, জলাবদ্ধতা-ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আরও কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজধানীতেও বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
এ দিকে আজ বেলা ১১টা থেকে রাজধানীতে টানা প্রায় দেড় ঘণ্টা মুষলধারে বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির বেগ কিছুটা কমলেও একটার সময়ও বৃষ্টি পড়ছিল। বৃষ্টির কারণে ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক, নিচু এলাকা পানিয়ে তলিয়ে যায়। ফলে চরম ভোগান্তিতে পড়ে রাজধানীবাসী। রাজধানীর সড়কগুলোতে দেখা দেয় তীব্র যানজট। 
আবহাওয়াবিদ রাশেদুজ্জামান প্রথম আলোকে বলেন, আজ সারা দিনই বৃষ্টির সম্ভাবনা আছে। তবে বেলা তিনটার পর বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা আছে। মৌসুমি বায়ুর কারণে আরও কয়েকদিন বৃষ্টি হবে।
সকালে মুষলধারে বৃষ্টির কারণে মালিবাগ, মৌচাক, মগবাজার, রামপুরা, পুরান ঢাকার কিছু এলাকা ও এখানকার প্রধান প্রধান সড়কগুলো পানিতে ডুবে যায়। নগরের রূপসী বাংলা হোটেল ও প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনের সড়কও পানিতে তলিয়ে যায়।
ঝুম বৃষ্টিতে ঘর থেকে বের হওয়া মানুষকে সড়কের পাশে দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান, বিপণিবিতানে বৃষ্টি কমার অপেক্ষায় দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। মহাখালীতে একটি প্রাইভেট কার ও মৌচাক মোড়ে একটি সিএনজিচালিত অটোরিকশা ইঞ্জিনে পানি ঢুকে বিকল হয়ে পড়ে থাকতে দেখা গেছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক কর্মকর্তা বলেছেন, পানি দ্রুত সরিয়ে দিতে করপোরেশনের নিয়ন্ত্রিত ড্রেনের মুখগুলো খুলে দেওয়া হয়েছে। ওই কর্মকর্তার দাবি, বৃষ্টির পানি নিষ্কাশনের মূল ড্রেনগুলো ওয়াসার নিয়ন্ত্রণে।

ছবি: সাহাদাত পারভেজ
ছবি: সাহাদাত পারভেজ

বৃষ্টিতে আজ রাজধানীর পশ্চিম রাজাবাজার এলাকার রাস্তায় এই অবস্থা হয়। পানি পার হচ্ছেন এক নারী।

ছবি: সাহাদাত পারভেজ
ছবি: সাহাদাত পারভেজ

বৃষ্টিতে আজ রাজধানীর পশ্চিম রাজাবাজার এলাকার রাস্তায় এমন পানি জমে।

ছবি: সাহাদাত পারভেজ
ছবি: সাহাদাত পারভেজ
রাজধানীর পশ্চিম রাজাবাজার এলাকার রাস্তায় বৃষ্টিতে আজ এমন পানি জমেছে। স্কুল থেকে ফেরার পথে সেই পানিতে খেলায় মেতেছে শিশুরা।