মেছো বাঘ হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে আটক সেই মেছো বাঘটি সুন্দরবনে অবমুক্ত করার জন্য গতকাল শনিবার খুলনার বন বিভাগের কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। ফরিদপুরের বিভাগীয় বন কর্মকর্তা জাহিদুর রহমান মিয়া গতকাল বিকেলে খুলনার বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্য প্রাণী পরিদর্শক রাজু আহমেদের কাছে মেছো বাঘটি হস্তান্তর করেন। বন কর্মকর্তা জাহিদুর রহমান মিয়া জানান, বাঘটি খুলনায় কয়েক দিন পর্যবেক্ষণে রাখা হবে। পরে সুন্দরবনে অবমুক্ত করা হবে। গত বৃহস্পতিবার মধুখালী উপজেলা সদরের খোকসার হাট গ্রামে ফাঁদ পেতে গ্রামবাসী বাঘটি আটক করেন।