যমুনায় বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের কৈয়াগাড়ি গ্রামের কাছে নির্মাণাধীন ডান তীর সংরক্ষণ প্রকল্পের ৫০ মিটার গতকাল রোববার ধসে যমুনায় বিলীন হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, গত জুলাই থেকে ভান্ডারবাড়ি ইউনিয়নের কয়েকটি গ্রামের কাছে ভাঙনরোধের জন্য প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে ৪০০ মিটার ডান তীর সংরক্ষণ প্রকল্পের কাজ চলছে। কাজ বর্তমানে প্রায় শেষের দিকে। এ অবস্থায় গত এক সপ্তাহে যমুনার পানি বাড়ার সঙ্গে স্রোতের তীব্রতাও বেড়েছে। গতকাল বিকেলে প্রকল্পের ৫০ মিটার ধসে যমুনা নদীতে বিলীন হয়ে যায়। পাউবো ও ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন বালুর বস্তা ফেলে ভাঙনরোধের চেষ্টা করছেন। ধুনট (বগুড়া) প্রতিনিধি