রাজশাহীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে গতকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল বিকেল তিনটায় নগরে মৌসুমের সর্বোচ্চ এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮০ শতাংশ। এই নগরের ওপর দিয়ে মাঝারি দাবদাহ বয়ে যাচ্ছে। এর আগে গত ৪ এপ্রিল রাজশাহীর তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং ১৬ এপ্রিল ছিল ৩৭ দশমিক ৭ ডিগ্রি।
গতকাল মঙ্গলবার দুপুরের পর থেকে রাজশাহীর রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কমে যায়। প্রখর খরতাপ আর ভাপসা গরমের কারণে শ্রমজীবী মানুষ সবচেয়ে কষ্টের মধ্যে পড়ে। আবার বাতাসের আর্দ্রতা বেশি থাকার কারণে ঘরের ভেতরে বসেও অসহ্য গরম লাগছিল।