শিবগঞ্জে ফের ঝড়-বৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ওপর দিয়ে রোববার সন্ধ্যায় ফের কালবৈশাখী বয়ে গেছে। এতে উপজেলার অনেক গাছ উপড়ে পড়েছে। ভেঙেছে ডালপালা। ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি মাটির ঘর। বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগ। এদিন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ঝিরঝিরে বৃষ্টির সঙ্গে ঝড় শুরু হয়। মিনিট বিশেক চলা ঝড়ের পরে মুষলধারে বৃষ্টি নামে। বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যাওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। কেননা গত সপ্তাহের কালবৈশাখীর পরে ৮২ ঘণ্টা বিদুৎহীন ছিল উপজেলা সদর। সেই আতঙ্ক তাড়া করে ফেরে মানুষকে। তবে ১৭ ঘণ্টা পর গতকাল সোমবার আবারও বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।