শিলাবৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সকাল থেকেই রাজধানীর আকাশ কিছুটা ঘোলাটে। দমকা বাতাস বইলেও গরম বেশি। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ বুধবার ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে আরও জানানো হয়েছে, ময়মনসিংহ, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও বরিশালের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো বাতাসসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।
এ ছাড়া গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তা কিছু কিছু জায়গায় কমে আসতে পারে।