শীত এখনো লুকিয়ে
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে পৌষ মাসে গরম চলছে টানা দুদিন ধরে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-মধ্য বঙ্গোপসাগরে উত্তর অন্ধ্র-ওডিশা উপকূলে লঘুচাপটি অবস্থান করছে। এর প্রভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলে সামান্য বৃষ্টি হয়েছে। তা ছাড়া দক্ষিণের বাতাস বইছে উত্তর দিকে।
সব মিলিয়ে পৌষ এখন উষ্ণ। বৃহস্পতিবার দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দমমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল একই জায়গায় তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৩ ডিগ্রি। আজও দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ। তা হচ্ছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
রাজধানী ঢাকায় এক দিনের ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। যা আজ সকালে ছিল ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলিসিয়াস।
বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুমিল্লা ও সিলেটে ৩১ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলম জানান, এ সপ্তাহের মাঝামাঝি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।
মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।