শীতের কাঁপন চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতের কাঁপন সহজে কমবে না। শৈত্যপ্রবাহ চলবে আরও দু-একদিন। এ মাসের শেষ দিকে আবারও একটি শৈত্যপ্রবাহ হতে পারে। 
রাজশাহীতে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানায়, এ মৌসুমের এটি ছিল সবচেয়ে কম তাপমাত্রা।
শুধু রাজশাহী নয়, পুরো উত্তরাঞ্চল ও দ‌ক্ষিণ-পূর্বাঞ্চলের ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। দিনাজপুরে ৭ দশমিক ৮, সৈয়দপুর, ঈশ্বরদী ও রংপুরে ৮, চুয়াডাঙ্গায় ৮ দশমিক ৬ এবং টাঙ্গাইল জেলায় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এস এম কামরুল হাসান প্রথম আলোকে জানান, জানুয়ারি মাসকে বাংলাদেশের সবচেয়ে শীতল মাস হিসেবে ধরা হয়। এখন প্রকৃতির নিয়মেই শীত পড়ছে। কিন্তু এ মাসের প্রথম দিকে শীত সরিয়ে কিছুটা গরম পড়েছিল। বিষয়টি ছিল অস্বাভাবিক। আর এখন যেটি হচ্ছে সেটিই স্বাভাবিক।