সমুদ্রবন্দরগুলোয় ৩ নম্বর সতর্কতা-সংকেত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের সমুদ্র উপকূলীয় এলাকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এ কারণে চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে ৩ নম্বর সতর্কতা–সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় এ কথা জানানো হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এ কারণে দেশের উপকূলীয় এলাকাসহ সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে জন্য তিনটি সমুদ্রবন্দর ও কক্সবাজারে ৩ নম্বর সতর্কতা–সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এ ছাড়া দেশের নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা–সংকেত দেখানোর কথা বলেছে আবহাওয়া অধিদপ্তর।