সর্বনিম্ন তাপমাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল মঙ্গলবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়। আবহাওয়া অধিদপ্তর গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস; যা আগের দিনের তুলনায় দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। এদিকে সকাল থেকেই উত্তরের হিমশীতল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে তেমন বের হননি। হতদরিদ্র মানুষেরা খড়কুটো জ্বালিয়ে তাপ নেওয়ার চেষ্টা করছে।