সিরাজগঞ্জে যমুনায় পানি বৃদ্ধি, আবার নিম্নাঞ্চল প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও গত চার দিনের টানা বর্ষণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি আবার বৃদ্ধি পেতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে ১১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।
পানি বৃদ্ধির কারণে সিরাজগঞ্জ সদরসহ কাজীপুর, বেলকুচি, চৌহালী এবং শাহজাদপুর উপজেলার নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হয়ে পড়ছে। সেই সঙ্গে সদর উপজেলার বালুঘুঘরি ও চৌহালী উপজেলার খাসপুকুরিয়া, মেটুয়ানী ও খাসকাউলিয়া এলাকায় নতুন করে ভাঙন শুরু হয়েছে।