সিলেটে কর্মশালা, জৈবপদ্ধতিতে চাষাবাদ জনস্বাস্থ্যমুখী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার ক্ষেত্রে সাম্প্রতিক সময়ে পৃথিবীব্যাপী জৈবপদ্ধতিতে চাষাবাদ জনপ্রিয় হয়েছে। কারণ, জৈবপদ্ধতিতে চাষাবাদ পরিবেশবান্ধব ও জনস্বাস্থ্যমুখী। ২০১২ সালে বাংলাদেশেও সাত হাজার হেক্টর জমিতে এ পদ্ধতি অনুসরণ করে চাষাবাদ হয়েছে।
গতকাল বুধবার সকালে সিলেট শহরতলির খাদিমনগর এলাকায় ‘জৈবপণ্যের সনদ: অংশগ্রহণমূলক অনুমোদন পদ্ধতি’ শীর্ষক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। বেসরকারি উন্নয়ন সংগঠন ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশের (এফআইভিডিবি) উদ্যোগে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন সংস্থাটির নির্বাহী পরিচালক যেহীন আহমদ।
কর্মশালায় জৈবপদ্ধতিতে উৎপাদিত পণ্যের মানের অনিশ্চয়তা দূর করার পাশাপাশি যথাযথ বাজারমূল্য নিশ্চিত করার জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের কৃষি বিশেষজ্ঞ টি জি সমরাজ, কিস্টোন ফাউন্ডেশনের কর্মকর্তা রবার্ট লিও এবং এফআইভিডিবি কর্মকর্তা শেখ তানভীর হোসেন।
আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গ্রামীণ কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার অর্ধশতাধিক মানুষ।