সিলেটে ভূকম্পন অনুভূত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৩ দশমিক ৬। গতকাল সোমবার দিবাগত রাত ৩টা ৪৩ মিনিটে ভূকম্পন অনুভূত হয়।
সিলেটের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, গতকাল রাত ৩টা ৪৩ মিনিট ১ সেকেন্ডে ভূকম্পন অনুভূত হয়। ঢাকা থেকে ভূমিকম্পের উৎপত্তি স্থলের দূরত্ব ছিল ২২৮ কিলোমিটার। এর উৎপত্তিস্থল সিলেটের উত্তর–পূর্ব গোয়াইনঘাট এলাকায়।
সিলেট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা যিশু তালুকদার জানান, ভূমিকম্পে কোথাও কোনো দুর্ঘটনা কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।