সৈয়দপুরে ঘন কুয়াশার সঙ্গে ঝরছে বৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘন কুয়াশায় ঢাকা শীতের সকাল
প্রথম আলো ফাইল ছবি

নীলফামারীর সৈয়দপুরে ঘন কুয়াশার সঙ্গে তীব্র শীত বয়ে চলেছে। সেই সঙ্গে ঝিরঝির বৃষ্টি শুরু হয়েছে। এমন অবস্থায় দরিদ্র ও ছিন্নমূল মানুষ দুর্ভোগে পড়েছেন।

আজ সোমবার ভোর থেকে এই পরিস্থিতি চলছে। তীব্র শীত ও কুয়াশার কারণে সৈয়দপুরের মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছেন। নদী অববাহিকায় কুয়াশায় পাঁচ ফুট সামনে পর্যন্ত দেখা যাচ্ছে না কোনো কিছু। আঞ্চলিক ও মহাসড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে।

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বলেন, সারা দিনই ঘন কুয়াশা, শীত ও হিমেল হাওয়া অব্যাহত থাকবে। সকালে এখানে সর্বোচ্চ তাপমাত্রা ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।